ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ডাকাতির প্রস্তুতিকালে ভোলায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৫৭১৮
ডাকাতির প্রস্তুতিকালে ভোলায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে ভোলা সদর মডেল থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ইলিশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে একটি চৌকস টিম চর ইলিশা এলাকার একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ মহিউদ্দিন (৪০), পিতা- খোকন, মাতা- আমেনা বেগম, সাং- গুপ্তমুন্সি (মকবুল চৌকিদার বাড়ি), থানা ও জেলা- ভোলা-কে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি লোহার হাতলযুক্ত কুড়াল, একটি পাইপ রেঞ্চ, দুটি দা, দুটি ছুরি, একটি গেজি, একটি সাবল, একটি লোহার রড এবং দুটি প্লাস্টিকের পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তিনি সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত