ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার

  • রিপোর্টার : উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৯২৭৭
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার। নড়াইল সদর উপজেলায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিলেন তছিরন নেছা (৫৫)। খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিনি নিহত হয়েছেন। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী। তিনি তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তছিরন নেছা নামে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে ময়না বেগম বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত