ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ৩ কেজি গাঁজাসহ আটক ২

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন,ভোলা: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫০৮০৫
হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ৩ কেজি গাঁজাসহ আটক ২ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের এক সফল যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় থানা পুলিশ সমন্বয়ে এই বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

​আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও, জব্দকৃত মাদকদ্রব্যসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার