ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৯৭৮২
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোঃ মনিম আল হাসান (২৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। 
শনিবার (৪ এপ্রিল) শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে মনিম মোটরসাইকেলযোগে দরগা এলাকা থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত