ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

নির্বাচনী নিরাপত্তায় নৌবাহিনীর কঠোর টহল: ভোলায় বিপুল অস্ত্রসহ ধরা পড়ল ২ সন্ত্রাসী

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন, ভোলা : | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩১২৬
নির্বাচনী নিরাপত্তায় নৌবাহিনীর কঠোর টহল: ভোলায় বিপুল অস্ত্রসহ ধরা পড়ল ২ সন্ত্রাসী ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাতে ভোলার সদর উপজেলায় এক ঝটিকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ চিহ্নিত সন্ত্রাসীদের দুই সহযোগীকে আটক করেছে নৌবাহিনীর একটি বিশেষায়িত দল।


নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট জানতে পারে যে, ধনিয়া ১নং ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় কতিপয় সন্ত্রাসী বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে শনিবার ভোর রাত ০৫:৩০ ঘটিকায় বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।


​অভিযানকালে ওই বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী জামাল উদ্দিন (ওরফে সকেট জামাল) এর দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন:

১. মোঃ সেলিম কাজী

২. মোঃ হাসান

তল্লাশিকালে আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়:

০১টি একনলা দেশীয় পাইপগান, ০১টি একনলা বন্দুক, ০২টি দেশীয় অস্ত্র(দাঁ) এবং ০৯ রাউন্ড ৭.৬২ মিঃমিঃ এসএবল ও ০৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ এ্যামুনেশন।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নৌবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।


​বর্তমানে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দেশের ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়োজিত রয়েছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন