বিদায় মানেই শেষ নয়, বরং এক নতুন দিগন্তের উন্মোচন এবং সাফল্যের নতুন সোপানে পদার্পণ।
আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে তজুমদ্দিন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব অরিত সরকার-এর পদোন্নতি জনিত বদলি উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কর্মকালীন নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি জনাব অরিত সরকার-এর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিআইও-১, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, তজুমদ্দিন থানা ও জেলা গোয়েন্দা শাখা-সহ ভোলা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মো: সেলিম মিয়া