ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • রিপোর্টার : কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১০৯৯
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের করিমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ২৬০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​এ বিষয়ে করিমগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু