ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু আহত আরেক বন্ধু

  • রিপোর্টার : উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫২৫৩৭
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু আহত আরেক বন্ধু ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728

নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 
আহত আরেক বন্ধু। নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রাব্বী মোল্যা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রোমানের অবস্থা আশঙ্কাজনক, তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের আহাজারি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মো. রাব্বী মোল্যা (১৮) নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে রাব্বী তার বন্ধু রোমান ও ভাগনে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

নিউজটি পোস্ট করেছেন : মো: সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত