ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

ভোটকক্ষে ভিডিও ধারণ নিয়ে উত্তেজনা, কিশোরগঞ্জে প্রশাসনের কঠোরতায় শান্ত সল্প মারিয়া কেন্দ্র

  • রিপোর্টার : কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩৭৩৬
ভোটকক্ষে ভিডিও ধারণ নিয়ে উত্তেজনা, কিশোরগঞ্জে প্রশাসনের কঠোরতায় শান্ত সল্প মারিয়া কেন্দ্র ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের অধিকাংশ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়ভাবে কম।

​ভোটগ্রহণ চলাকালীন সদর উপজেলার সল্প মারিয়া ভোটকেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রের ভেতরে জামায়াত সমর্থিত কিছু ব্যক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরাসরি ভিডিও চিত্র ধারণ এবং ছবি তোলার চেষ্টা করেন।

​নির্বাচনী আইন অনুযায়ী ভোটকক্ষের ভেতর ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ থাকায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা তাদের বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকরা দায়িত্বরত কর্মকর্তাদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় ও তর্কে জড়িয়ে পড়েন। তবে প্রশাসনের দ্রুত ও কঠোর তৎপরতায় পরিস্থিতি বেশিদূর এগোতে পারেনি এবং দ্রুতই নিয়ন্ত্রণে আসে।

​সামান্য এই বিশৃঙ্খলা ছাড়া কিশোরগঞ্জ-১ আসনের বাকি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে ছিলেন। ভোটার উপস্থিতি কম থাকলেও যারা কেন্দ্রে এসেছেন, তারা কোনো বিঘ্ন ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু