ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত চারজন

  • রিপোর্টার : মোহাম্মদ মাকছুদ মনপুরা উপজেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩০৮৫
মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত চারজন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলার মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন—আবদুল গনি (পিতা: মুজাম্মেল হক), তাহেরা খাতুন ও রাসেল হাওলাদার এবং  জামায়াতে ইসলামীর মো: ইদ্রিস (পিতা: আবদুর রব)।  তাদের বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কামালপুর এলাকায়।

আহত আবদুল গনি জানান, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে তিনি ও আরও দুইজন কামালপুর কলোনিতে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে হারুন হুজুর ও শরিফ হুজুরের নেতৃত্বে প্রায় ৩০ জন সেখানে উপস্থিত হন।

তিনি বলেন, “আমরা আগে এসেছি—এ কথা বলে আগে প্রচারণা শেষ করার অনুরোধ জানালে তারা আমার কথা না শুনে আমাকে ধাক্কা দেয়। এরপর লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষের মো. ইদ্রিস (পিতা: আবদুর রব), উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, অভিযোগ করে বলেন, “মারামারির খবর শুনে ঘটনাস্থলে গেলে আমাকে রাস্তার ওপর বিএনপির লোকজন মারধর করে।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিএনপির সমর্থকরা এলাকায় ভোট চাইতে আসেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর লোকজন সেখানে গেলে কে আগে প্রচারণা চালাবে—এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির পর সংঘর্ষ শুরু হয়। এ সময় আবদুল গনিকে টেনে রাস্তার ওপর নিয়ে গিয়ে মারধর করা হয়।

এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন,
“আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গেলে জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।”

অপরদিকে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম এই বিষয়ে বক্তব্য দিতে অনিচ্ছুক।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন