ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

  • রিপোর্টার : কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩৭০৮
নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জাল ভোট ও প্রশাসনের একপেশে আচরণের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী গবেষক, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তিনি ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। 

আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে হাওড় অধ্যুষিত অষ্টগ্রামের ‘কাজী বাড়িতে’ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে তিন উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম জুড়েই অবৈধভাবে ভোট কেনায় মত্ত ছিল বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটের সময় দিনভর বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টের বের করে দেওয়ার ঘটনা ঘটে। সাধারণ ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে এবং ভেতরে এসেও প্রভাব বিস্তার করেছেন। 

এছাড়া বিভিন্ন জায়গায় একজনের পরিবর্তে অন্যরা এসে ভোট দিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে বারবার এ বিষয়ে অবহিত করা হলেও তারা যথাযথ কোন পদক্ষেপ গ্রহণ করেনি’।

কাজী সিগমা এবার নির্বাচন সুষ্ঠু হবে-এমন প্রসঙ্গে তিনি বলেন, ছব্বিশে বিপ্লব পরবর্তীতে আমরা আশা করেছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কিন্তু দুঃখজনকভাবে এই নির্বাচন একটি ‘প্রহসন’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন। এ সময় তিনি পাশে থাকবার জন্য তাঁর সকল সমর্থক-কর্মী ও সাধারণ ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমিও আপনাদের পাশে আছি এবং সবসময়ই থাকবো’। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু