ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে নিহতের পরিবারে জামায়াতের নগদ সহায়ত বিচার বিভাগীয় তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি

  • রিপোর্টার : মোঃ নাঈম হোসেন পলোয়ান ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৪৬০৩
ফরিদগঞ্জে নিহতের পরিবারে জামায়াতের নগদ সহায়ত বিচার বিভাগীয় তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামে নিহত সিএনজি চালক বিল্লাল হোসেন বেপারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ নগদ আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে নিহতের বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আগে জামায়াত নেতারা মরহুম বিল্লাল হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি ও সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. ওসমান গনি নাইম, প্রবীণ নেতা মাওলানা মোশাররফ, সহকারী সেক্রেটারি মাহফুজ হোসেন রাব্বানী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন, ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন অর রশীদ, সেক্রেটারি আ. রাজ্জাক এবং স্থানীয় নেতাকর্মীরা।

নিহতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ওসমান গনি নাইম বলেন, “বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত ভদ্র ও সদালাপী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় অপূরণীয় ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি বিচারাধীন হওয়ায় আমরা মন্তব্য করতে চাই না। তবে প্রয়োজন হলে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

জামায়াত নেতারা জানান, মানবিক যেকোনো সংকটে তারা অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব