ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

এ্যাফেডের উদ্যোগে ভোলায় ২৮ জন পর্যবেক্ষকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন,ভোলা: | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩০৭৫
এ্যাফেডের উদ্যোগে ভোলায় ২৮ জন পর্যবেক্ষকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
শনিবার সকালে এ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন এন্ড ডেমোক্রেসি (এ্যাফেড) এর উদ্যোগে ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর ২৮ জন পর্যবেক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ভোলা সদর উপজেলার পৌর চরজংলাস্থ মাস্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী। এসময় তিনি সকল পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণটি পরিচালনা করেন রুপান্তরের আঞ্চলিক সমন্বয়কারী নূর-ই-আযম হায়দারী এবং আইসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ।

আইসিডিএস নির্বাহী পরিচালক জানান আগামী ১২ তারিখের নির্বাচনে সংস্থাটির ৪২ জন পর্যবেক্ষক যথাক্রমে ভোলা-২, ভোলা-৩ এবং ভোলা-৪ নির্বাচনী এলাকায় নির্বাচন করবে। তিনি বলেন, তাদের দুই ধরনের পর্যবেক্ষক মাঠ পর্যায়ে কাজ করবেন।

স্যাম্পল বেজ পর্যবেক্ষকগণ একটি কেন্দ্রের ১টি বুথে একসাথে ২জন কাজ করবেন। আর শর্ট টাইম পর্যবেক্ষকগণ এক বা একাধিক কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।


প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে ইউরোপীয়ান ইউনিয়ন, যা নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন