ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.

শেখ ফরিদ আহমেদ মানিককে স্বাগত জানাতে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: | প্রকাশিত : ০৫ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৫২৮৭
শেখ ফরিদ আহমেদ মানিককে স্বাগত জানাতে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বাহক চাঁদপুর–৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২২ জানুয়ারি শেখ ফরিদ আহমেদ মানিকের আগমনকে কেন্দ্র করে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

১৯ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় ঈদগাঁ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ চাঁন মিয়া চৌকিদার-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল গাজী-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন সাগর।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা ও মহিউদ্দিন রুবেল, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাঝি, সাধারণ সম্পাদক নাছির শেখ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাচ্চু সরদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা শেষে ইব্রাহিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ কামাল হোসেন ঢালী দলীয় দায়িত্ব ও পদ থেকে বহিষ্কৃত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক

শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক