গতকাল ০৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ঢাকায় আর্মি স্টেডিয়ামে ঢাকা মহানগর আনসারের এক বিশাল নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
সমাবেশে তিনি নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের প্রথম সারির সুরক্ষা দল হিসেবে উল্লেখ করে সদস্যদেরকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রিসাইডিং অফিসার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা নির্দেশনা প্রদান করেন।
মোঃ সেলিম মিয়া