ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে চট্টগ্রামে আনসার-ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ সেলিম মিয়া, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক। | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭৯১৮
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে চট্টগ্রামে আনসার-ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন৭১
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক নির্বাচনী প্রচারণামূলক সমাবেশের অংশ হিসেবে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ ও বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। একই সময়ে সমাবেশটি অত্যাধুনিক প্রযুক্তির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে সরাসরি সম্প্রচার করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

নির্বাচনকালীন মোতায়েনের জন্য মনোনীত সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন—
অতীতের সকল অনিয়মতান্ত্রিক চর্চার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে আনসার ভিডিপি সদস্যরা নতুন উদ্যমে, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটের দিন সব কিছুর ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং লাল-সবুজের পতাকার মান সমুন্নত রাখতে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে আনসার ভিডিপি এবারের নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি নির্বাচন পরবর্তী প্রাপ্য ভাতা পরিশোধের সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত প্রেরণ নিশ্চিত করা হবে।

নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব—এই তিন মূলনীতিতে অবিচল থেকে আনসার-ভিডিপি নির্বাচনকালীন দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত