ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

লালমনিরহাটের কালীগঞ্জে ফেনসি আলোর নামে মাদক ও জমি দখলের অভিযোগ-উদ্বিগ্ন এলাকাবাসী

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদকঃ | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৬৯০৭
লালমনিরহাটের কালীগঞ্জে ফেনসি আলোর নামে মাদক ও জমি দখলের অভিযোগ-উদ্বিগ্ন এলাকাবাসী ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এক ব্যক্তিকে ঘিরে মাদক ব্যবসা ও জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মোঃ আলী ইসলাম আলো, যিনি সাবেক চন্দ্রপুর ইউপি সদস্য এবং “ফেনসি আলো” নামে পরিচিত, তার ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, পূর্বে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর ঘনিষ্ঠতা ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। বাজারসংলগ্ন খেলার মাঠ ও সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গতকাল রাতের আধারে পুর্বের দখলকৃত জায়গায় ইটের দেয়াল দিয়ে দোকান ঘর নির্মাণ শুরু করেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার স্বজনদের নিয়ে একটি শক্তিশালী গোষ্ঠী গড়ে উঠেছে। তাদের দাবি, পরিবারের এক সদস্য ফেনসি আলোর আপন ভাই মাদক ও অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

এছাড়া বাজারকেন্দ্রিক একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিত গরুর হাট আয়োজন এবং সীমান্ত এলাকা থেকে আনা গরু বৈধ করার অভিযোগও রয়েছে। 

আরও অভিযোগ রয়েছে, বাজারে প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও ভারতীয় মদ বিক্রি করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা চন্দ্রপুর বাজারে এসে মাদক সংগ্রহ করে থাকে, যা দীর্ঘদিন ধরে একটি রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ ভীত ও ক্ষুব্ধ হলেও প্রভাবশালী অবস্থানের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলে জানা গেছে।

বর্তমানে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাম ব্যবহার করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। সাবেক ইউপি মাঠ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো প্রকার প্রতিত্তর পাওয়া যায় নি। 

প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানা যায়নি তবে কালীগঞ্জ থানার তার পরিবারের পূর্বের একাধিক ব্যক্তির নামে একাধিক মামলা চলমান আছে।

এলাকার তরুণ ও শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সরকারি জমি দখলমুক্ত করা এবং এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত