ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

নতুন রূপে সজ্জিত হলো হাইমচর প্রেসক্লাব

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, হাইমচর, চাঁদপুর। | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭১৯৪
নতুন রূপে সজ্জিত হলো হাইমচর প্রেসক্লাব ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
হাইমচর প্রেসক্লাবের পুনঃসংস্কার কাজ সম্পন্ন হওয়ায় দোয়া ও মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু-এর সঞ্চালনায় প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন উন্নয়ন কাজের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোঃ আলী আকবর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মোঃ সলিম উল্যাহ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ। দোয়া শেষে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত