মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাত শিশুদের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১০০ শিশু নিহত বা আহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করে জানায়, যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে, শিশুদের জীবনের ঝুঁকি ততটাই বাড়ছে। সংস্থাটি এই পরিস্থিতিকে শিশুদের জন্য ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছে।
হতাহতের পরিসংখ্যান ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে শিশু মৃত্যুর সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক: ইরান: সর্বোচ্চ ২০০ শিশু প্রাণ হারিয়েছে। লেবানন: ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে।
ইসরায়েল: ৪ জন শিশু নিহত হয়েছে।
কুয়েত: ১ জন শিশু প্রাণ হারিয়েছে। বিপর্যস্ত শিক্ষা ও জীবনযাত্রা বিবৃতিতে বলা হয়, কেবল প্রাণহানিই নয়, যুদ্ধের প্রভাবে লাখ লাখ শিশুর স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। অবিরাম বোমা বর্ষণের কারণে ঘরবাড়ি ছেড়ে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছে অসংখ্য মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মিলিয়ন শিশুর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইউনিসেফের সতর্কতা সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সংঘাতের মাত্রা যদি এভাবে বাড়তে থাকে এবং নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে হতাহতের এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং মানবিক বিপর্যয় রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মো: ফয়েজ উদ্দিন