ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

অসহায়তা থেকে মেডিকেল কলেজে: লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহায়তায় নিলয় বিশ্বাসের সাফল্য

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৫৩২
অসহায়তা থেকে মেডিকেল কলেজে: লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহায়তায় নিলয় বিশ্বাসের সাফল্য ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন পূরণ হলো বাগেরহাটের নিলয় বিশ্বাসের। লতিফ মাষ্টার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অবশেষে সে মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে।

ইচ্ছা অনেকেরই থাকে। কারও থাকে সাধ আবার কারও সাধ থাকা সত্ত্বেও থাকে না সাধ্য। বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের সন্তান নিলয় বিশ্বাস তারই একটি দৃষ্টান্ত। 
নারায়ণ চন্দ্র বিশ্বাস এক সময়ে একটি এনজিওতে চাকরি করলেও বিবিধ কারণে স্বল্প সময়ের মধ্যে তাকে আবারও বেকারত্বের অভিশপ্তে পড়তে হয়।

বৈবাহিক জীবনে দুই সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় গৃহ শিক্ষকতাকেই পেশা হিসাবে নিতে হয়। এই পেশায় নিয়োজিত থেকেই মেধাবী সন্তান নিলয় বিশ্বাসকে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়াতে সক্ষম হন। নিলয় বিশ্বাসের অদম্য মনোবল, ডাক্তার হবার স্বপ্ন ও কঠোর পরিশ্রম তাকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সুফল এনে দেয় এবং ২০২৫ সালের মেধা র‍্যাংকিং ২১৫৫ অর্জন করে। ফলে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।  আর্থিক সংকটের কারণে  ছেলেকে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে যখন সে হতাশাগ্রস্ত, তখনই লতিফ মাষ্টার ফাউণ্ডেশন তার পাশে এসে দাড়িয়ে আর্থিক সহযোগিতা দিয়ে তাকে মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ করে দেয়।

এরই মধ্য দিয়ে মেধাবী নিলয় বিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাবা হিসাবে তার অক্লান্ত প্রচেষ্টা   নিলয় বিশ্বাসের বাবা সংগঠনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটি বাগেরহাটের শিক্ষার মানোন্নয়ন,  অবকাঠামো উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফ্রি চিকিৎসা সেবা'সহ  বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

ফাঊন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু জানান, সংগঠনটি সেবামুলক। বাগেরহাটবাসীর বিভিন্ন সেবায় এই সংগঠনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করি।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত