ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৩৭০৭
আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান এর সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে অপারেশন করে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে।অপারেশন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান। অপারেশনের পরই আমার দেশ সম্পাদকের জ্ঞান ফিরে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক রয়েছেন।

আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুল, সাংবাদিক মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস, রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেন প্রমুখ।  

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে শরণখোলা, মোংলা, রামপাল, ফকিরহাট'সহ আমার দেশ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আনিসুর রহমান। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত