ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও জাল নোটসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৬৫৫
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও জাল নোটসহ কুখ্যাত সন্ত্রাসী আটক ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও আট হাজার টাকার জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার নেতৃত্বে ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরমান (১৯) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত