ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে সাংবাদিকের মানবিক প্রতিবেদনে সাড়া দিলেন ইউএনও

  • রিপোর্টার : কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ২৫৬৮৫
কিশোরগঞ্জে সাংবাদিকের মানবিক প্রতিবেদনে সাড়া দিলেন ইউএনও ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
একটি মানবিক ভিডিও প্রতিবেদন বদলে দিল অসহায় এক নারীর জীবনের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে কিশোরগঞ্জ সদর উপজেলার অত্যন্ত অসহায়, অসুস্থ আম বিক্রেতা শিউলি বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

​জানা গেছে, গত ১৫ জুন গণমাধ্যমকর্মী নিজাম উদ্দীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটিতে শিউলি বেগমের জীবনসংগ্রাম ও তার বর্তমান অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে। ভিডিওটি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফের দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।

​ঘটনার বিবরণ দিয়ে ইউএনও মোঃ কামরুল হাসান মারুফ বলেন, "গত জুনের ১৫ তারিখ সাংবাদিক নিজাম উদ্দীন তার ব্যক্তিগত আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে আসে। এরপরই আমি সাংবাদিক নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করে ওই ভদ্রমহিলার ঠিকানা সংগ্রহ করি। আজ আমি নিজেই উনাকে সশরীরে দেখতে গিয়েছিলাম।"

​ইউএনও আরও জানান, শিউলি বেগম বর্তমানে অত্যন্ত অসুস্থ এবং সম্প্রতি তার পায়ে একটি অপারেশন হয়েছে। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কথা বলে তার চিকিৎসা খরচ যেন সর্বনিম্ন রাখা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিউলি বেগম সুস্থ হয়ে উঠলে তাকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে অথবা অন্য কোনো সম্মানজনক উপায়ে তার স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন।

​একজন গণমাধ্যমকর্মীর বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপের কারণে স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষ সাংবাদিক নিজাম উদ্দীন ও ইউএনও মোঃ কামরুল হাসান মারুফকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত