ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি, ৩ গুণীজনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম

  • রিপোর্টার : ‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধ: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ২০৬৩
সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি, ৩ গুণীজনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
সামাজিক কাজ ও এলাকার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনজনকে সম্মাননা স্মারক দিয়েছে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম।

‎১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর নাগরিক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎সম্মাননা পাওয়া তিনজন হলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদান রাখা আব্দুর রাজ্জাক রাজা ও আজিজুর রহমান রাজন। অনুষ্ঠানে তিনজনের হাতেই ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের মাথায় শান্তির প্রতীক জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়।

‎সম্মাননা গ্রহণের পর ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, তিনি যে কাজগুলো করেছেন, সেগুলো সরকারি অর্থায়নেই করেছেন, ব্যক্তিগত অর্থে নয়। এরপরও এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহিত করবে। পৌর নাগরিক ফোরাম যাঁদের সম্মাননা দিয়েছে, তাঁরাও আরও ভালো কাজে উৎসাহিত হবেন উল্লেখ করে তিনি এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

‎সম্মাননা পাওয়া আব্দুল রাজ্জাক রাজা বলেন, ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় নিবেদিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সম্মাননা তাঁকে আরও উৎসাহিত করেছে বলেও জানান তিনি।

‎অপর সম্মাননাপ্রাপ্ত আজিজুর রহমান রাজন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সম্মাননা প্রদানের জন্য পৌর নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

‎অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জাকির হোসেন পাটওয়ারী, সদস্য মামুন হোসেন, হোসেন ভূইয়া, জহির গাজীসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত