ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

পোস্টাল ব্যালটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দির ভোটগ্রহণ সম্পন্ন

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭২৫৩
পোস্টাল ব্যালটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দির ভোটগ্রহণ সম্পন্ন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ২০৪ জন বন্দি। এই কারাগারে প্রায় ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি থাকেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি। বাকিরা বিচারাধীন মামলায় বন্দি থাকা হাজতি। কয়েদিদের বড় অংশ দীর্ঘদিন ধরে বন্দি থাকায় অনেকে ভোটারই হতে পারেননি। তাই তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারেননি।

এই কারাগারে বন্দি আছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হক। তবে আওয়ামী লীগের এ দুই নেতা নিবন্ধন করেননি ও তারা ভোট দেননি।

জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে নাম-ঠিকানা ও সংসদীয় আসনসহ সব তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট এসেছিল। পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরুর পর থেকে শনিবার বিকেল পর্যন্ত তারা ভোট দিয়েছেন। আর নাম নিবন্ধনের পর ৩২ জন জামিনে বেরিয়ে গেছেন। তাদের ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। আর ভোটাধিকার প্রয়োগ করা ২০৪টি ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান সাংবাদিকদের বলেন, আমরা সবাইকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। যারা যারা ইচ্ছুক তারা নাম নিবন্ধন করেছিলেন। বন্দি থাকা সাবেক দুই এমপি ভোট দিতে চাননি। যারা ভোট দিয়েছেন তাদের ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত