ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ক্যারিয়ার সম্ভাবনা ও উদযাপনে App Tag-এর বিশেষ আয়োজন

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৫০১
ক্যারিয়ার সম্ভাবনা ও উদযাপনে App Tag-এর বিশেষ আয়োজন ছবির ক্যাপশন :
ad728
রাজধানীর সেগুনবাগিচায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে App Tag Career Opportunity & Celebration Program। সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন App Tag-এর ব্যবস্থাপনা পরিচালক (MD) রুবাইদ হাসান দুর্জয়। অনুষ্ঠানে স্পিকার হিসেবে বিশেষ বক্তব্য প্রদান করেন App Tag-এর CEO মুক্তারুজ্জামান আরিফুল ইসলাম ও দিদারুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা ক্যারিয়ার গঠন, এআইসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে App Tag-এর বিভিন্ন লেভেলে সেরা বিক্রয়কর্মী (Top Seller) হিসেবে নির্বাচিত এবং বিভিন্ন ট্যুর অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদের সাফল্য উদযাপন করতে বিশেষ সেলিব্রেশনের আয়োজন করা হয়। এ সময় সেরা পারফরমারদের মধ্যে তিনজনকে ভারত সফর এবং একজনকে নেপাল সফরের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবক, নতুন সদস্য ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শেষে আল আমিন স্যারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার