নড়াইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলায় সড়ক ও পরিবহন আইনে ২টি ট্রাক ড্রাইভারকে।বিভিন্ন কারনে মামলার ভিত্তিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে রোগীর স্বজন চোর চোর বলে চিৎকার দিলে উক্ত স্থানে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা উক্ত চোরকে দাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয় এবং চুরিকৃত মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত চোরকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের নিকট সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত মালামাল মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের মনোনীত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলার ডিসি কোর্ট এলাকায় পুরাতন যানবাহন ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর কারনে সড়ক ও পরিবহন আইনে ৬জন মোটরসাইকেল চালককে মামলার ভিত্তিতে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় একটি ছেলে শিশু একা কান্না করতে দেখে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা নিজেদের কাছে নেয়। আশেপাশে এলাকা খুজে অভিভাবকদের না পেয়ে হ্যান্ড মাইকের মাধ্যমে শিশুর নাম সহ পাওয়ার কথা বললে পরিবারের লোকজন শুনতে পায় এবং তাৎক্ষণিক আনসার সদস্যদের কাছে আসেন। পরবর্তীতে উক্ত শিশুটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে স্বজনের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
নরসিংদী জেলা প্রশাসনের মনোনীত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলায় যানজট সৃষ্টি ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর কারনে কয়েকজন চালককে ১২ টি মামলার ভিত্তিতে ৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
মোঃ সেলিম মিয়া