ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

চাঁদপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৪১৮
চাঁদপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সার্বিক তদারকির দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

এছাড়াও সভায় চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত