ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাইমচরে জমি বিরোধকে কেন্দ্র করে নিরীহ পরিবারের উপর হামলা ও ঘর বাড়ি ভাংচুর এবং লুটপাট এর অভিযোগ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, হাইমচর চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১৮৬৯
হাইমচরে জমি বিরোধকে কেন্দ্র করে নিরীহ পরিবারের উপর হামলা ও ঘর বাড়ি ভাংচুর এবং লুটপাট এর অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের নতুন চরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিরীহ পরিবারের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন মল্লিক হাইমচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, শুক্রবার ২৭ মার্চ   সকাল আনুমানিক ৯:৩০টার দিকে হাইমচর থানাধীন চরভৈরবী ইউনিয়নের নতুন মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, রফিক মাষ্টারের নেতৃত্বে তার ছেলেসহ প্রায় ১০/১৫ জন লোক এসে অতর্কিত হামলা করে বসত ঘর, গোয়ালঘর ও পাকের ঘর ভাঙচুর ও লুট পাট করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ও তার পরিবারকে মারধর করে এবং নগদ অর্থসহ প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ভবিষ্যতে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী জানান, তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে হাইমচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত