ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি : | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪০২১১
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক ।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় ।

এ অভিযান উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তন্ময় সাহা, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মোঃ শামীম রেজা, বাগেরহাট রেট কিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মোঃ হান্নান, যুবর রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড ওরগানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিন'সহ বাগেরহাট যুবো রেড ক্রিসেন্টের সদস্যরা।  

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ারমুল কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হচ্ছেন বলে আমি আশা প্রকাশ করি। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত