ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রংপুরে নির্বাচন ডিউটিতে আনসার নিয়োগ নিয়ে ভিত্তিহীন অভিযোগ

  • রিপোর্টার : মোঃ সেলিম মিয়া, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৪৪৯
রংপুরে নির্বাচন ডিউটিতে আনসার নিয়োগ নিয়ে ভিত্তিহীন অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি দৈনিক পত্রিকায় রংপুর জেলায় “ভোট ডিউটিতে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়।

তদন্তে প্রকাশিত সংবাদের অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে উঠে আসে, উক্ত সংবাদের কথিত রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে ডিউটি মোতায়েনের উদ্দেশ্যে ৩৩ জন ব্যক্তির একটি নামীয় তালিকা স্থানীয় উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে জমা দেন। তালিকাভুক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও প্রশিক্ষণ সনদপত্র সংযুক্ত করে রংপুর জেলার কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায় তাদের ডিউটি প্রদানের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করে উক্ত প্রশিক্ষণ সনদপত্র জাল হিসেবে শনাক্ত করেন। এপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, ভুয়া বা জাল সনদপত্রের মাধ্যমে কাউকে নির্বাচন ডিউটিতে মোতায়েন করা কোনোভাবেই সম্ভব নয়।

পরবর্তীতে বিভিন্ন সময়ে উক্ত কথিত রিপোর্টার তালিকাভুক্ত ব্যক্তিদের ডিউটি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর অনৈতিক চাপ প্রয়োগ করেন। এমনকি ভোটকেন্দ্রে মোতায়েন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা প্রশিক্ষক ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাকে হুমকি প্রদান করার অভিযোগও তদন্তে উঠে আসে।

অনৈতিক ও অবৈধ উপায়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে উক্ত কথিত রিপোর্টার বাহিনীর স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও নিরপেক্ষ নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন, যা তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তদন্তে ভুয়া প্রশিক্ষণ সনদপত্র, অনৈতিক চাপ প্রয়োগ এবং হুমকির মতো গুরুতর ও চাঞ্চল্যকর তথ্য-প্রমাণ পাওয়া গেছে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শতভাগ অরাজনৈতিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সদস্য মোতায়েন নিশ্চিত করছে। একই সঙ্গে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত