চাঁদপুরের ফরিদগঞ্জ ১২নং চর দুঃখিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে, কাতার প্রবাসী মানিকুর রহমান মানিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ,তারই আপন ছোট ভাই কাতার প্রবাসী জসিমের নিদর্শনায় তাদের আপন বড় বোন শান্তা বেগম। তাদের ভিতরে সাম্যন কথা নিয়ে বাকবিতন্ডা হয়, এবিষয় স্থানীয় এলাকার সুশীল সমাজের সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ কে মানিকুর রহমান মানিক অবহিত করেন সমাধানের লক্ষ্যে, এবং কি কাতার প্রবাসী মানিকুর রহমান এই বিষয়টি সমাধানের লক্ষ্যে ,দেশে আসেন ছোট ভাই জসিম কে দেশে সমাধানের জন্য আসতে বলে সে না এসে বরংচ তার বড় বোন কে দিয়ে ফরিদগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও পারিবারিক অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। ঘটনাটি উপজেলার ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের বিশকাটালী গ্রামের ৫নং ওয়ার্ডে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশকাটালী গ্রামের সাবেক মেম্বার মফিজুর রহমানের দুই ছেলে মানিক মিয়া ও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন। এবং ছোট ভাই জসিম ও বড় বোন জামাই ভাগিনাসহ অসংখ্য আত্মীয় স্বজন মানিক মিয়া কাতারে নিয়ে সু-প্রতিষ্ঠিত করেন।এবং কি তাদের থাকার সুবিধার্থে কাতার প্রবাসী মানিক মিজি দুই ইউনিটের একটি দুই তলা বাড়ি নির্মাণ করেন। মফিজুর রহমানের বড় ছেলে মানিক দেশে আসলে বাড়িটির দ্বিতীয় তলায় বসবাস করেন।
এদিকে ছোট ছেলে জসিমও একই ভবনের নিচ তলায় থাকতেন। পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন আগে বড় ভাই মানিক মিয়া, ও ঘরের তালা ভেঙে ভেতরের সকল মালামাল বাহিরে ফেলে দেন বলে, ছোট ভাই জসিম মিজি থানায় অভিযোগ করেন। ছোট ভাই বর্তমানে প্রবাসে থাকায় তার পক্ষ হয়ে বড় বোন শান্তা বেগম ফরিদগঞ্জ থানায় একটি মিথ্যা বানোয়াট লিখিত অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, জসিম উদ্দিন মিজি আচরণ ঠিক হয়নি। আমরা বারবার বলেছি বসে বিষয়টি মীমাংসা করতে, কিন্তু তিনি কোনো কথা শুনতে চাননি।”
এদিকে মা জয়তুন নেছা বলেন, মানুষের কুপরামর্শে আমার দুই ছেলের মাঝে এমন পরিস্থিতি হয়েছে। আপনারা বিষয়টি মিটমাট করে দেন।”
প্রবাসী ছোট ভাই জসিম উদ্দিন বলেন,
“আমি আমার বড় ভাই মানিক মিজির ঘরে বৈধভাবে থাকি।
অভিযোগের বিষয়ে কাতার প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানিক মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার টাকা দিয়েই বাবা এই বিল্ডিং করেছেন। এখন সে প্রতিষ্ঠিত হয়ে আমার অংশে থাকতে চাইছে কেন? ছোট ভাই জসিম ও আত্মীয় স্বজন সকল কে প্রতিষ্ঠিত করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করেছি,যা এলাকাবাসী সকলে জানে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন,
“ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ফয়েজ উদ্দিন