ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৩৬৯
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এরা হচ্ছেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড়(৫৫) ও মানিক বাছাড়(৪০)।

বুধবার (২ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিলো। সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন। আপন দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ জানান, নিহতদের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার