ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

বাগেরহাট সদরে হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৯২১০
বাগেরহাট সদরে হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামে  হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে বড়পাইকপাড়া গ্রামের শিখা রানীর বাস্তবাড়িতে একই গ্রামের মোস্তফা শেখের ছেলে মেহেদী হাসান শাওন সেই জমি নিজের বলে দাবী করে এবং নির্মাণ কাজে বাধা দেয়। ভুক্তভোগী নিরুপায় হয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার এবং বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

দায়েরকৃত অভিযোগে জানা গেছে, বাগেরহাট সদরের বড়পাইকপাড়া গ্রামের শিখা রানীর ঢালীর একতলা দালান ঘরের পাশে দোতলা নির্মাণের জন্য পিলার স্থাপন করলে বিবাদী মেহেদী হাসান ও জান্নাত সেই জমি নিজেদের বলে দাবী করে নির্মাণ কাজে কাধা দেয় এবং নির্মাণকৃত ৩/৪ টি পিলার ভেঙ্গে ফেলে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি'সহ জীবননাশের হুমকি প্রদান করেন। 

ভুক্তভোগী শিখা রানী জানান, আমি লিখিত অভিযোগ দায়ের করার পর এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং মামলার তদন্ত অফিসার এস আই মুজিবর জমির সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু পরবর্তীতে  বিবাদী শাওন শেখ, জান্নাত, মনি হালদার, হানিফ, তালেব'সহ আরোও অনেকে  সীমানার পিলার তুলে আমার সীমানার ভিতর জোরপূর্বক পিলার স্থাপন করেন। আমি যাতে আমার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা শাওন শেখের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করে বলেন যে, শাওন শেখ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে এবং সে তার মাকে বিভিন্ন সময় বেধড়ক মারপিট করেন। এবিষয়ে তার মা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভেযোগ দায়ের করেন। এলাকাবাসী তার সুষ্টু বিচারের দাবী জানায়। 

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান শাওনের সাথে মুঠো ফোনে (০১৭৪০-৩৬৭৫২২) বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব