ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ইব্রাহিমপুর চরফতেজংপুর কাঁচা রাস্তা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম চাঁদপুর: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৩৫১৫
ইব্রাহিমপুর চরফতেজংপুর কাঁচা রাস্তা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরফতেজংপুর সংলগ্ন টিয়ার বাজার ইটের ঢালাই রাস্তার মাথা থেকে শরীফ মাবদর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বেহাল দশা। 

২ এপ্রিল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কাঁচা রাস্তাটির চারপাশে মাটি ধসে পড়ে আছে এতে সাধারন মানুষের হাঁটা তো দূরের কথা কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

 এবিষয়ে ৯নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ জুলহাস দেওয়ান সহ স্থানীয়রা জানান - এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আমাদের যাতায়াতের একেবারেই বিঘ্ন হয়ে আছে। বিশেষ করে বৃষ্টির মৌসুমে এই কাঁচা রাস্তাটি গর্তে পানি পড়ে জমে থাকে, দেখে মনে হয় পুকুর। এই চরফতেজংপুর গ্রামে ১টি পুলিশ ফাঁড়ি, পাশাপাশি ২ টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও কয়েকটি জামে মসজিদ, একই রাস্তার বরাবর ঈশান বালা প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করতে অসুবিধা হয়। তাই দ্রুত কাঁচা রাস্তাটি মেরামত না হলে চরফতেজংপুর থেকে ঈশান বালা পর্যন্ত যাতায়াত রাস্তাটি অচল হয়ে মানুষের যাতায়াত কষ্ট লাঘব হবে বলে স্থানীয়রা জানান। 

তাই কর্তৃপক্ষদের সুদৃষ্টি কামনা করি আমাদের এই কাঁচা রাস্তাটি অচিরেই মেরামত হলে সাধারণ মানুষের যাতায়াত সচল হবে বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত