ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

একজন মাদকাসক্ত মানেই একটি পরিবারের ধ্বংস — ফরিদগঞ্জ ইউএনও সেটু কুমার বড়ুয়া

  • রিপোর্টার : মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪০৩৬০
একজন মাদকাসক্ত মানেই একটি পরিবারের ধ্বংস — ফরিদগঞ্জ ইউএনও সেটু কুমার বড়ুয়া ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
একজন মাদকাসক্ত শুধু নিজের জীবনই ধ্বংস করে না, ধ্বংসের মুখে ঠেলে দেয় পুরো পরিবার ও সমাজকে। সুন্দর সমাজ গঠনে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” — এমন আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ।

শনিবার (৯ মে) সন্ধ্যায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন পূর্ব কাছিয়াড়া এলাকায় তরুণ প্রজন্মের সাংবাদিক মোঃ ইয়াছিন পলোয়ানের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ ছানাউল্লাহ পলোয়ান এবং সঞ্চালনায় ছিলেন মোঃ তারেক রহমান তারু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী নোমান, সমাবেশের সভাপতি মোঃ ছানাউল্লাহ পলোয়ান, উদ্যোক্তা সাংবাদিক মোঃ ইয়াছিন পলোয়ান, মোঃ পারভেজ পলোয়ান, মোঃ সাইফুল ইসলাম (রামিন) পলোয়ান এবং হাজী মোঃ সুলতান আহম্মেদ পলোয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর পলোয়ান, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শাহাদাত তপাদার, সাংবাদিক মোঃ নাঈম হোসেন পলোয়ান ও মোঃ ফকরুল ইসলাম সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৮৩ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। অথচ মাত্র পাঁচ বছর আগেও এ সংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ। মাদক নিরাময় কেন্দ্রগুলোর তথ্যমতে, একজন মাদকাসক্ত ব্যক্তি প্রতি মাসে গড়ে অন্তত ৬ হাজার টাকার মাদক সেবন করে থাকে।”

তিনি আরও বলেন, “মাদক কেবল একটি নেশা নয়, এটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়িয়ে পড়লে সেই পরিবারের শান্তি, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মাদকের ভয়াল থাবায় অনেক স্থানে সন্তানদের হাতে বাবা-মাও প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনেও মাদকের প্রভাব উদ্বেগজনকভাবে কাজ করছে।”

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে— এসব বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। পারিবারিক নজরদারি ও সামাজিক প্রতিরোধই পারে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে।”

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, “শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার, মহল্লা ও সমাজকে সোচ্চার হতে হবে। ঘরে ঘরে সচেতনতা তৈরি হলেই গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।”
সমাবেশজুড়ে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত