ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারে ৭-৮ ফেব্রুয়ারি ভদন্ত শাসনমিত্র মহাথের (গুরুভান্তের)৭৬ তম শুভ জন্মতিথি উদযাপন আনোয়ারায়

  • রিপোর্টার : আদর বড়ুয়া, চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৮৬২২
মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারে ৭-৮ ফেব্রুয়ারি ভদন্ত শাসনমিত্র মহাথের (গুরুভান্তের)৭৬ তম শুভ জন্মতিথি উদযাপন আনোয়ারায় ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভারত বাংলা উপমহাদেশের ক্ষণজন্মা আধ্যাত্মিক পুণ্যপুরুষ, নির্বাণগামী, সাধকপ্রবর, সর্বজন পূজ্য, শাসনধ্বজ ভদন্ত প্রজ্ঞাতিষ্য মহাস্থবির (পণ্ডিত ভান্তে)'র সাধনপীঠ, পবিত্র পুণ্যতীর্থ তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারের বিহারাধিপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা, সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা, পরৈকোড়া নয়ন তাঁরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, সপ্তগ্রামের গৌরবদীপ্ত পুণ্যপুরুষ সৌম্যসারথি, নীরবসাধক ভদন্ত শাসনমিত্র মহাথের (গুরুভান্তের)৭৬ তম শুভ জন্মতিথি উপলক্ষে পূজনীয় গুরুভান্তের নীরোগ দীর্ঘায়ু জীবন কামনায় পবিত্র ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, ৪র্থ বারের মত গণপ্রব্রজ্যা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও কল্পতরু উৎসব।

অনুষ্ঠান মালা ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ২৫৬৯ বুদ্ধাব্দ, শনিবার সন্ধ্যা ৬ টায়: পবিত্র ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ সূত্র পাঠ করবেন ধর্মদূত, সদ্ধর্মাচার্য মহাস্থবির এস. লোকজিৎ ভিক্ষু অধ্যক্ষ, পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহার ও শিষ্যবৃন্দ। প্রাক্তন মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।

৮ফেব্রুয়ারি ২০২৬ ইং, ২৫৬৯ বুদ্ধাব্দ, রবিবার দুপুর ১.৪৫ মি.: শুভ জন্মদিন পালন, সদ্ধর্মসভা এবং বৌদ্ধ কুলপুত্রদের গণ প্রব্রজ্যা প্রদান, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান অনুষ্ঠান ও কল্পতরু উৎসব। স্থান: পুণ্যতীর্থ তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহার আনোয়ারা, চট্টগ্রাম।

আয়োজনে: সকল শিষ্যবৃন্দ। সার্বিক সহযোগিতায়: তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত