ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

  • রিপোর্টার : কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৪৬৩৪
কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা শহরের মনিপুরঘাট-বড় বাজার সড়কের তোতার মোড়ে মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে উত্তরণের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে ‘মনিপুরঘাট যুবসমাজ’ ও স্থানীয় এলাকাবাসী।

​কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মনিপুরঘাট মোড় থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিস্থলে এসে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা সমবেত হন।

​মানববন্ধনে বক্তারা মাদকের বিষাক্ত থাবা থেকে যুবসমাজকে রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তারা মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসন নয়, প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

​মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর এরশাদ খান অভি, মো. মাজহারুল ইসলাম দিদার, মনিরুল ইসলাম পলাশ, রেনশন মিয়া, দুলাল মাস্টার ও খাইরুল ইসলাম। এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে রুবেল মিয়া, লিটন সরকার, সাব্বির আহমেদ লিওন, রায়হান মিয়া, শাকিল, নাঈম, গোবিন্দ, নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সবশেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে একটি মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত