লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনের প্রচারণাকালে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামালের 'কলম' মার্কার পক্ষে ভোট কেনার সময় রবীন্দ্র নাথ বাবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে সাধারণ জনতা। তিনি তুষভাণ্ডার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় জনতার দলের নেতা হিসেবে পরিচিত ।
ঘটনাটি ঘটে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কালীগঞ্জ উপজেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্র নাথ বাবলু ভোটারদের মাঝে টাকা বিতরণ করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেয়ার জন্য প্ররোচিত করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং প্রশাসনকে খবর দেয় ।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটককৃত ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানা আদায় শেষে তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, লালমনিরহাট-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
মোঃ ফয়েজ উদ্দিন