ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৯৮৬৭
চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর সফরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন এবং একাধিক জনসভায় বক্তব্য রাখেন। সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সকালে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়।

একই দিনে চাঁদপুর সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।

এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে কৃষকদের।

চাঁদপুর -৩ আসনের এমপি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবে।”আরো বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম ও জালাল আহমেদ সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। 

চাঁদপুর বাসী ইপিজেড, স্থায়ী বেরিবাধ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত