ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

জাটকা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৪ জেলে আটক

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাদপুর জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৬১০৬
জাটকা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৪ জেলে আটক ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জাটকা সংরক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার পদ্মা–মেঘনা নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ সময়ে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে অভিযানের প্রথম দিনেই চার জেলেকে আটক করেছে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার (২ মার্চ) নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ইলিশ অভয়াশ্রম অভিযান–২০২৬” উপলক্ষে ১ মার্চ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি, সখিপুর, শরীয়তপুর কর্তৃক গোসাইরহাট থানা এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিধনের সময় চার জেলেকে আটক করা হয়। আটকরা হলেন,আহিম আলী (৫৫),মোজ্জাফর (৩৫),আব্দুল মালেক (৫৫),হোসেন মাঝি (৫৩)।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জেলে ও মৎস্য পেশার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিযান সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।
এদিকে নদীপথে বেপরোয়া গতিতে নৌযান চালানোর অভিযোগে একটি বাল্কহেড আটক করা হয়েছে এবং দুই ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত