ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন, ভোলা : | প্রকাশিত : ০৫ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৪৬৭২
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সদর থানাধীন নবকুমার সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবকুমার এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। অভিযানে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে প্রায় ৪৪ হাজার টাকা বাজারমূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ জিয়াউল হক (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত জিয়াউল হক ভোলা সদর থানার ইলিশা হাট সংলগ্ন নবকুমার গ্রামের (৭নং ওয়ার্ড) মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক

শিক্ষক: জীবনের নীরব পথপ্রদর্শক