রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মাসব্যাপী রোজা পালন করবে।
পবিত্র রমজান উপলক্ষে দেশের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে 'স্বাধীন ৭১' পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় স্বাধীন ৭১-এর পক্ষ থেকে "রমজান মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও এই সংযমের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র এই মাসে আমরা কামনা করি, প্রতিটি মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক।"
শুভেচ্ছা বার্তায় , বস্তুগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে রমজান আমাদের শক্তি জোগায়। বিগত বছরের মতো এবারও নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে স্বাধীন ৭১।
সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পর থেকেই শুরু হয়েছে সিয়াম সাধনা। রাতে সেহরি খেয়ে রোজা শুরু করার সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে প্রথম দিনের সিয়াম পূর্ণ হবে।
পবিত্র এই মাসে সবার সুখ, শান্তি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছে স্বাধীন ৭১।
মো: ফয়েজ উদ্দিন