ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

ধানের শীষের সমর্থনে ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর সদর, চাঁদপুর | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩১৮৭
ধানের শীষের সমর্থনে ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝির নেতৃত্বে বাখরপুর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ি, গাজী বাড়ি, হাওলাদার বাড়ি, শেখ বাড়ি, ঢালী বাড়ি সহ আশেপাশের এলাকায় নারী পুরুষ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে ভোট চান।

এসময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম, ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ গাজী, সাবেক ছাত্র নেতা মোঃ মোক্তার হোসেন মাঝি, ত্রাণ ও সমাজকলন বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সহ-সভাপতি খোকন খানা, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাঃ আবু জাফর, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা শেখ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিনটু মাঝি ভোটারদের বলেন আপনারা আপনাদের মূল্যবান ভোট শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ধানের শীষ মার্কায় দিয়ে তাকে বিজয়ী করবেন। আপনাদের সব ধরনের দুর্ভোগ এবং উন্নয়ন কাজে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সব সময় পাশে থাকবেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা

বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা