ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৩০৭৯
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ  নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে। ভোটার স্লিপ বের করার জন্য কারও দ্বারস্থ হতে হবে না। ভোটার স্লিপের জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হবে না। তাছাড়া ইউনিয়ন ও সংসদীয় আসনের ভোটের তথ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি'সহ সকল তথ্য জানা যাচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল তথ্য অনলাইনে জানা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ecs.gov.bd  ওয়েব সাইটের মেনু বারে নির্বাচনী এলাকা সিলেক্ট করে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র ও সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ভোটার সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। অপরদিকে ভোটারদের ভোট প্রদানের সহজীকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি  Smart Election  Management BD নামে অ্যাপস চালু করেছে। 

অ্যাপসটি ইনস্টল করে প্রবেশ করে সংসদীয় আসন সিলেক্ট করলে উক্ত সংসদীয় আসনের ভোটার সংখ্যা, ছবি ও প্রতীক'সহ সব প্রার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে। অ্যাপসের নিচের দিকে Find a voter center অপশন সিলেক্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিলে ভোটারের ভোটার স্লিপ নম্বর ও ভোট কেন্দ্র দেখা যাচ্ছে। এর ফলে ভোটারদের ভোট প্রদানের জন্য ভোটার স্লিপ নম্বর বের করার জন্য কেন্দ্রে ভীড় করার প্রয়োজনীয়তা কমে যাবে। এলাকার ভোটারদের মধ্যে এই অ্যাপসের মাধ্যমে ভোটার স্লিপ বের করতে দেখা যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন