ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি : | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬২৯৭৫
চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সফরমালি বাজারে বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শরীফ মৃধা ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজাদ ভুইয়ার যৌথ আয়োজনে এবং রাকিব ভুইয়ার সার্বিক সহযোগিতায় এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক এডভোকেট কাইয়ুম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বকাউল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির প্রধানীয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণমিছিলটি সফরমালি বাজার থেকে শুরু হয়ে ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, তাকে বিজয়ী করা হলে এলাকায় উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন