ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, হাইমচর চাঁদপুর জেলা প্রতিনিধি : | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৯১৭৫
চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সংক্ষিপ্ত পথসভায় মোহাম্মদ আলী আখন বলেন, এলাকার উন্নয়ন ও নদীভাঙনসহ দীর্ঘদিনের সমস্যা সমাধানে ধানের শীষের বিজয় জরুরি।
গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব