ভোলা, ১৯ জানুয়ারি "ইন এইঢ টু সিভিল পাওয়ার" এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ভোলা সদর থানা পুলিশের সহযোগিতায় গত ১৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোলা সদর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি মোঃ জাকির (৩৭), পিতা: শাহে আলম, মাতা: হাজেরা বেগম, গ্রাম: চর ইলিশা মতলব (মীরবাড়ি), ডাকঘর: পূর্ব ইলিশা, ০৫ নং ওয়ার্ড, থানা: ভোলা সদর, জেলা: ভোলা-কে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১৮০ গ্রাম গাঁজা, ০১টি বাটন মোবাইল ফোন (আইটেল), গাঁজা পরিমাপের একটি ডিজিটাল মেশিন (মদিনা ব্র্যান্ড) এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৬৭০ টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের যৌথ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাধীন একাত্তর