ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাদির স্মরণে পিরোজপুরে প্রতীকী লাশসহ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৭৩০৮
হাদির স্মরণে পিরোজপুরে প্রতীকী লাশসহ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
পিরোজপুরে ওসমান হাদির প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহীদ মিনার জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি অফিস মোড়ে পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী শাহ্ নেওয়াজ অভি, পিরোজপুর জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. আল আমিন, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, পিরোজপুর পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মো. রাকিব হোসেন, পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মাহবুবুল আলম নাঈম।
এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারী ও এর পরিকল্পনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত