ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.

চাঁদপুর হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্ট, ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, হাইমচর, চাঁদপুর: | প্রকাশিত : ১৭ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৯৩৬
চাঁদপুর হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্ট, ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে একজনকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে আলগীবাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রয়সহ বিভিন্ন অপরাধের দায়ে হাসিব মেডিসিন কর্নার, রাখী মেডিকেল হল, লাজ ফার্মেসি, পলাশ মেডিকেল হল এবং পপুলার এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফিড নামের প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি প্রসিকিউশন দাখিল করেন। এছাড়া রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মচারী এবং হাইমচর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও

চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও